ময়মনসিংহ, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দল ক্ষমতায় গেলে বৃহত্তর ময়মনসিংহকে বিভাগ করার প্রতিশ্র"তি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাত সাড়ে ৮টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ প্রতিশ্র"তি দেন।
খালেদা জিয়া বলেন, "এখনও ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র প্রতিরোধ করতে আপনারা চারদলীয় জোটকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আমরা ক্ষমতায় গেলে বৃহত্তর ময়মনসিংহকে বিভাগ করা হবে।"
জনসভায় ময়মনসিংহের ১১টি আসনে চার দলের প্রার্থী আফজাল এইচ খান, শাহ শহীদ সারওয়ার, এম ইকবাল হোসেইন, একেএম মোশাররফ হোসেন, মোহাম্মদ জাকির হোসেন, শামছ উদ্দিন আহমেদ, ডা. মো. মাহবুবুর রহমাান, শাহ নূরুল কবির, খুররম খান চৌধুরী, মো. ফজলুর রহমান সুলতান ও ফখরুদ্দীন আহমেদ একসঙ্গে মঞ্চে দাঁড়িয়ে নিজেদের জন্য ভোট চান।
এর আগে টাঙ্গাইলের গোপালপুর থানায় সূতী বিএম হাইস্কুল মাঠে এক জনসভায় ব্যবসাবান্ধব নীতি প্রবর্তনের ঘোষণা দেন খালেদা।
দক্ষিণ ও উত্তরাঞ্চলের পর বিএনপি চেয়ারপারসন শনিবার মধ্য-উত্তরাঞ্চলের গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলে প্রচার চালাচ্ছেন।
প্রচারণার অংশ হিসেবে রোববার সকালে তার বরিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
গত ১২ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে বিএনপি প্রধান আনুষ্ঠানিকভাবে এবারের নির্বাচনী প্রচার শুরু করেন। প্রথমেই তিন দিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচার চালান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/২২৩৫ ঘ.
bdnews24