২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ভোটের সঙ্গে নির্বাচনী খরচও চান বাসদ প্রার্থী

রংপুর-৩ (সদর) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের প্রার্থী আব্দুল কুদ্দুস তার প্রচারণায় ভোটের সঙ্গে নির্বাচনের খরচ চাচ্ছেন ভোটারদের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

রংপুর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর-৩ (সদর) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের প্রার্থী আব্দুল কুদ্দুস তার প্রচারণায় ভোটের সঙ্গে নির্বাচনের খরচ চাচ্ছেন ভোটারদের কাছে। আব্দুল কুদ্দুস কয়েকদিন ধরে শহরের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে তার কর্মী সমর্থকদের নিয়ে লিফলেট বিলি করছেন। লিফলেটে লেখা রয়েছে- 'ভোট দিন, ভোটের খরচও দিন'। তিনি ভোটারদের হাতে লিফলেট ধরিয়ে দিয়ে বলছেন- প্রচারণা চালাতে সাহায্য করুন। এ ব্যাপারে আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বড় বড় রাজনৈতিক দলের প্রার্থীরা দুই হাতে টাকা ঢালছেন। আমার পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর মতো কোন অর্থ নেই, সামর্থও নেই।" ভোটারদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি নির্বাচনের খরচ চেয়ে ভাল সাড়া পাচ্ছেন বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০০ ঘ.