২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় যানজট, বিদ্যুৎ, পানি সমস্যা সমাধানের প্রতিশ্র"তি হাসিনার

ক্ষমতায় গেলে ঢাকা মহানগরীর যানজট, বিদ্যুৎ, পানি সমস্যা সমাধানের প্রতিশ্র"তি দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ভর্তি সঙ্কট নিরসনে নতুন বিদ্যালয় স্থাপনের আশ্বাসও দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 12:00 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

সুমন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতায় গেলে ঢাকা মহানগরীর যানজট, বিদ্যুৎ, পানি সমস্যা সমাধানের প্রতিশ্র"তি দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ভর্তি সঙ্কট নিরসনে নতুন বিদ্যালয় স্থাপনের আশ্বাসও দিয়েছেন তিনি। শেখ হাসিনা শনিবার বিকালে রাজধানীর কামরাঙ্গীরচর এবং মতিঝিলের এজিবি কলোনি ঈদগাহ মাঠে দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। মতিঝিলের জনসভায় শেখ হাসিনা বলেন, "আমরা ক্ষমতায় গেলে ঢাকা মহানগরীকে যানজটমুক্ত করা হবে। নগরীর পানি ও বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে। ভর্তিযুদ্ধে এড়াতে নতুন নতুন স্কুল স্থাপন করা হবে।" তিনি বলেন, "আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করব।" আওয়ামী লীগ ক্ষমতায় গেলে নারী উন্নয়নে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্র"তি দিয়ে হাসিনা বলেন, "আমরা নারী উন্নয়ন নীতির ব্যবস্থা করব।" চারদলীয় জোটের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দেশের উন্নয়ন হয়েছে। দ্রব্যমূল্য ছিল কম। তারা (চারদলীয় জোট) উন্নয়ন করেনি, লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। তাই খাওয়া পার্টিকে বেছে নেবেন, না দেওয়া পার্টিকে বেছে নেবেন- তা আপনাদেরই নির্ধারণ করতে হবে।" হাসিনা নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "আসুন, বিজয়ের মাসে ২৯ ডিসেম্বর আমরা আরেকটি বিজয় ছিনিয়ে আনি। গড়ে তুলি অসা