২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে লাঙ্গলের জন্য ভোট চাইলেন হাসিনা

মানিকগঞ্জ-২ আসনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির আব্দুল মান্নানকে পরিচয় করিয়ে দিয়ে প্রথমবারের মতো লাঙ্গল এ ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে মানিকগঞ্জে এক জনসভায় তিনি বলেন, "আমরা এখানে নৌকায় লাঙ্গল তুলে নিয়েছি। আপনাদের দোয়া পেলে, ক্ষমতায় গেলে আধুনিক প্রযুক্তির কলের লাঙ্গল ব্যবহার করা হবে।" জানাচ্ছেন মোশতাক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 05:12 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মানিকগঞ্জ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ-২ আসনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির আব্দুল মান্নানকে পরিচয় করিয়ে দিয়ে প্রথমবারের মতো লাঙ্গল প্রতীকের জন্য ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এক জনসভায় তিনি বলেন, "আমরা এখানে নৌকায় লাঙ্গল তুলে নিয়েছি। আপনাদের দোয়া পেলে, ক্ষমতায় গেলে আধুনিক প্রযুক্তির কলের লাঙ্গল ব্যবহার করা হবে।" মহাজোট ক্ষমতায় গেলে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন করারও প্রতিশ্র"তি দেন এই সাবেক প্রধানমন্ত্রী। মানিকগঞ্জের সভা শেষ হওয়ার মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শেখ হাসিনার চারদিনের নির্বাচনী সফর শেষ হয়। রাত সাড়ে ৯টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাত ১১টার দিকে ধানমন্ডিতে নিজের বাসা সুধাসদনে পৌঁছান। এর আগে দুপুরে যশোর ঈদগাহ ময়দানে এক জনসভায় 'অসা