গোলাম মর্তূজা অন্তু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দলীয় জোট আবারও ক্ষমতায় গেলে কামরাঙ্গীর চরে বুড়িগঙ্গার ওপর আরেকটি সেতু নির্মাণের প্রতিশ্র"তি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার বিকেলে হোলামুড়া ঘাট বালুর মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ প্রতিশ্র"তি দেন।
এ জনসভার মাধ্যমে ঢাকা-২ আসনে চার দলের প্রার্থী বিএনপির মতিউর রহমান মতিনক পরিচয় করিয়ে দেন তিনি।
খালেদা বলেন, "১৯৯১ সালে আমি যখন এ এলাকায় নির্বাচনী প্রচারণায় এসেছিলাম, তখন এ এলাকা অনেক অনুন্নত ছিল। আপনারা আমাদের নির্বাচিত করেছেন, আর আমরা আপনাদের জন্য কাজ করেছি। গ্যাস, পানি, স্যুয়ারেজ, ব্রিজ, রাস্তাঘাট- সবকিছুই হয়েছে। আরো কিছু কাজ বাকি রয়েছে। জোট প্রার্থীকে নির্বাচিত করা হলে বাকি কাজগুলোও করা হবে। বুড়িগঙ্গার ওপর এই এলাকায় আরেকটি ব্রিজ করা হবে।"
২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনকে 'অত্যন্ত গুরুত্বর্পূণ' অভিহিত করে সাবেক চার দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী বলেন, "দ্ ুবছর আগেই নির্বাচন হওয়ার কথা ছিল। (২০০৭ সালের) ২২ জানুয়ারি নির্বাচন না হওয়ায় দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নয়ন, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে। নানাবিধ সমস্যায় ভারাক্রান্ত হয়েছে দেশ। উন্নয়নের জন্য দেশে গণতান্ত্রিক সরকার প্রয়োজন।"
ধানের শীষকে বহুদলীয় গণতন্ত্র ও দেশের স্বধীনতা-সার্বভৌমত্বের প্রতীক অভিহিত করে খালেদা বলেন, "বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল এই ধানের শিষ।"
তিনি আরো বলেন, "দেশের মানুষ বিএনপির ওপর ভরসা করেছে বারবার। তারা দেখেছে, বিএনপির হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ। বিএনপি দেশের উন্নয়ন করেছে। তাই তারা বিএনপিকে নির্বাচিত করেছে।"
এর আগে সন্ধ্যায় সোয়া ৭টার দিকে খালেদা জিয়া জনসভাস্থলে পৌঁছান।
সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী মহাসচিব আব্দুল কাদের মোল্লা।
দুই দিনের নির্বাচনী সফরে উত্তরাঞ্চল সফর শেষে বিএনপি চেয়ারপরসন শুক্রবার দুপুরে ঢাকা ফেরেন।
গত শুক্রবার সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২১৪০ ঘ.
bdnews24