২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় নির্বাচনী মিছিলে ট্রাক, নিহত ৩

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি নির্বাচনী মিছিলে ট্রাক চাপায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। নিহতরা হলেন- আব্দুল মজিদ (৬৫), মিলন মিয়া (৩০) ও অজ্ঞাতনামা একজন। মহিপুর ইউপি সদস্য লিটন ও আব্দুল খালেকসহ আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

বগুড়া, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি নির্বাচনী মিছিলে ট্রাক চাপায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। নিহতরা হলেন- আব্দুল মজিদ (৬৫), মিলন মিয়া (৩০) ও অজ্ঞাতনামা একজন। মহিপুর ইউপি সদস্য লিটন ও আব্দুল খালেকসহ আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ৭টার দিকে এ ঘটনার পর ঢাকা-বগুড়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শেরপুর থানার উপ-পরিদর্শক হাফিজার রহমান। তিনি বলেন, ঢাকা-বগুড়া মহাসড়কের দুই পাশে কয়েক শ' যানবাহন আটকা পড়ে আছে। রাত ৮টায়ও একই অবস্থা ছিল বলে তিনি জানান। হাফিজার রহমান জানান, বগুড়া-৫ (শেরপুর-ধূনট) আসনে চারদলীয় ঐক্যজোটের প্রার্থী জানে আলম খোকার একটি নির্বাচনী মিছিল উপজেলার মহিপুর থেকে শেরপুর বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় বগুড়াগামী একটি ট্র্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মিছিলের মধ্যে ঢুকে পড়ে। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৩ ঘ.