২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় গেলে সেনা বাহিনীর ভূমিকাকে সম্মানিত করা হবে: এরশাদ

মহাজোট ক্ষমতায় গেলে 'ওয়ান- ইলেভেনে' সেনা বাহিনীর ভূমিকাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার 'প্রতিশ্র"তি' দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। শুক্রবার বরিশালের বাকেরগঞ্জে এক জনসভায় তিনি এ প্রতিশ্র"তি দেন। এরশাদের দক্ষিণাঞ্চল সফরের খবর জানাচ্ছেন প্রদীপ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

বরিশাল, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছর ১১ জানুয়ারি দেশের রাজনৈতিক পটপরিবর্তনে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ক্ষমতায় গেলে মহাজোট সেনা বাহিনীর সেই ভূমিকাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মার্যাদায় সম্মানিত করবে। দক্ষিণাঞ্চলে নির্বাচনী সফরের শেষ দিন শুক্রবার বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ 'প্রতিশ্র"তি' দেন। এ জনসভার মাধ্যমে বরিশাল-৬ আসনে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাজোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি। সাবেক সেনা শাসক এরশাদ জনসভায় বলেন, "১১ জানুয়ারি দেশের পটপরিবর্তনে সেনাবাহিনীর ভূমিকা ভুলে যেতে চাই না; একে আমরা শ্রদ্ধা করি। মহাজোট ক্ষমতায় গেলে আমরা সেনা বাহিনীর সেই ভূমিকাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করব। তাদের ভূমিকার কারণেই দেশ রক্ষা পেয়েছিল।" চারদলীয় জোট সরকারের শাসনামলকে 'দুঃশাসন' আখ্যায়িত করে এরশাদ বলেন, "গত পাঁচ বছরে এদেশে যত লুটপাট ও দুর্নীতি হয়েছে, পৃথিবীর কোথাও এমন হয়নি। চারদলীয় জোট আবার ক্ষমতায় গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। দেশকে ও দেশের মানুষকে রক্ষা করতে মহাজোটকে জয়ী করতে হবে।" মহাজোট ক্ষমতায় গেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা হবে এবং হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে বলে আশ্বাস দেন এই সাবেক রাষ্ট্রপতি। অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হীরণ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাওলানা মজিবুর রহমান যুক্তিবাদী জনসভা মঞ্চে উপস্থিত ছিলেন। মহাজোট প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমির হোসেন আমু ভোটারদের উদ্দেশে বলেন, "এখন নৌকা ও লাঙ্গলের মধ্যে কোনও পার্থক্য নেই। দুই দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মহাজোট প্রার্থীদের বিজয়ী করতে হবে।" বরিশালের মেয়র শওকত হোসেন হীরণ বলেন, "মহাজোট ক্ষমতায় গেলে এদেশে অন্যায়-অত্যাচার, জুলুম হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।" রুহুল আমিন হাওলাদার বিএনপি-জামায়াতের অপপ্রচারে কান না দিয়ে মহাজোট প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান। তিনি বলেন, "আমি মন্ত্রী থাকাকালে এ এলাকায় যা উন্নয়ন করেছি তারপর আর কোনো উন্নয়ন হয়নি।" এই সমাবেশের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে এরশাদের তিন দিনের নির্বাচনী সফর শেষ হয়। এর আগে সকালে তিনি বরিশালের মুলাদি ডিগ্রী কলেজ মাঠে এক জনসভায় বক্তব্য রাখেন। সেখানেও মহাজোটকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। নিজেকে আবারও 'শেখ হাসিনার বড় ভাই' দাবি করে এরশাদ সমাবেশে বলেন, "আমাদের বন্ধন ভাই বোনের বন্ধন, যা চির অটুট থাকবে। এ বন্ধন কেউ ছিণ