ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী রোববার নির্বাচনী সফরে গাজীপুর ও বৃহত্তর ময়মনসিংহের কয়েকটি জেলায় যাবেন।
শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক দিনের এ সফরে গাজীপুরের কালিয়াকৈরে প্রথম জনসভায় অংশ নেবেন মহাজোট নেত্রী।
এরপর বৃহত্তর ময়মনসিংহের অন্যান্য জেলা সফর শেষে রোববার রাতেই ঢাকায় ফিরবেন হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৭৪১ ঘ.
bdnews24