২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতটি প্রতিশ্র"তি দিয়ে বাসদের ইশতেহার ঘোষণা

সাত দফা প্রতিশ্র"তি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাসদের ইশতেহার পড়ে শোনান দলের আহ্বায়ক খালেকুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 09:03 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত দফা প্রতিশ্র"তি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাসদের ইশতেহার পড়ে শোনান দলের আহ্বায়ক খালেকুজ্জামান। বাসদের সাত প্রতিশ্র"তি হলো- সবার জন্য কাজ ও খাবারের নিশ্চয়তা; সন্ত্রাস-দুর্নীতি বন্ধ; অবৈধ আয় ও লুটপাট বন্ধ; মানসম্মত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত; শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত; নারীর প্রতি নির্যাতন বন্ধ, অপসংস্কৃতি রোধ ও আদিবাসীদের অধিকার নিশ্চিত; সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ। মৌলবাদী চক্র, স্বৈরাচার, স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীরা বড় দুই রাজনৈতিক জোটের ওপর চেপে বসেছে- এ অভিযোগ করে বাসদের ইশতেহারে বলা হয়, "এই প্রতারণা থেকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। ভোটের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে পুঁজিবাদী শোষণের হাত থেকে বাঁচতে হবে।" ইশতেহারে আরও বলা হয়, "নির্বাচনের সময় সব দলই অসংখ্য অঙ্গীকার ও প্রতিশ্র"তি দিয়ে থাকে। কিন্তু নির্বাচন শেষ হলে তা আর পালন করে না। কিন্তু বাসদ জনগণের সহযোগিতায় প্রগতিশীল শক্তি সাথে নিয়ে আন্দোলন করে সাত দফা দাবি বাস্তবায়ন করবে।" জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি অর্জন এবং তার বিকাশের অংশ হিসেবেই একটি 'বিপ্লবী' বামপন্থী দল হিসাবে বাসদ নির্বাচনে অংশ নিচ্ছে বলে খালেকুজ্জামান জানান। সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংগ্রামে শরিক হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বানও জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনে তালা প্রতীক নিয়ে বাসদের ৫৭ জন প্রার্থী অংশ নিচ্ছে। সম্মেলনে উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় নেতা মবিনুল হায়দার চৌধুরী, আবদুল্লাহ সরকার, বজলুর রশীদ ফিরোজ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/এমআই/১৫০০ ঘ.