চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধী, রাজাকার-আলবদর ও তাদের সমর্থকদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রামের চারটি আসনে প্রচারণা চালাবে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী প্রতিরোধ কমিটি।
শুক্রবার চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে এ প্রচারণা শুরু হবে।
পর্যায়ক্রমে চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ও চট্টগ্রাম-৬ (রাউজান) নির্বাচনী এলাকায় এ সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংগঠনের চট্টগ্রাম শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা দাবি করেন এ চারটি আসনে জামায়াত ও বিএনপির চারদলীয় জোট থেকে মনোনয়ন পাওয়া তিন প্রার্থী একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধী ও তাদের দোসর। এতে লিখিত বক্তব্য পড়েন কমিটির আহ্বায়ক অধ্যাপক গাজী সালেহ উদ্দিন।
আয়োজকরা জানান, যুদ্ধাপরাধীদের ভোট না দেওয়ার জন্য চট্টগ্রামের চারটি আসনের প্রত্যন্ত অঞ্চলে এ কার্যক্রম চালানো হবে। সংশ্লিষ্ট এলাকায় গিয়ে জনগণের মধ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মতবিনিময় সভা ও চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে এ প্রচারণা চালানো হবে।
লিখিত বক্তব্যে গাজী সালেহ উদ্দিন বলেন, "প্রতিক্রিয়াশীল ও যুদ্ধাপরাধীদের নিয়ে গঠিত জোট আবার ক্ষমতায় এলে- যে উদার গণতান্ত্রিক, অসা
bdnews24