২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় বিএনপির শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

নেত্রকোনা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাঈদ হাসানের নেতৃত্বে বিএনপির শতাধিক নেতা-কর্মী বৃহস্পতিবার আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

নেত্রকোনা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাঈদ হাসানের নেতৃত্বে বিএনপির শতাধিক নেতা-কর্মী বৃহস্পতিবার আওয়ামী লীগে যোগ দিয়েছেন। দলীয় কার্যালয়ে মহাজোট প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু যোগদানকারীদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। জেলা আওয়ামী লীগ সভাপতি সামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে নবাগতদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন- জেলা শাখার যুগ্ম সম্পাদক নুর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন মাসুদ, প্রশান্ত রায়, জেলা যুবলীগ আহবায়ক অধ্যাপক ওমর ফারুক, ছাত্রলীগ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ । যোগদানকারীদের পক্ষে বক্তব্য রাখেন- সাঈদ হাসান, দিদারুল আলম, হারনণ অর রশিদ, ইন্সু মিয়া, আব্দুল আহাদ, কামরুজ্জামান, গোলাম মোস্তফা প্রমুখ। তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উদ্ধুদ্ধ হয়ে এবং শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রেখে তারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। পরে একটি নির্বাচনী মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৬ ঘ.