শেরপুর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিশ্র"তির ফুলঝুরি দিয়ে ভোট চাইতে নারাজ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
তিনি বলেছেন, "আমাকে ভোট দিলে এই করব-সেই করব; এ ধরনের কোনও প্রতিশ্র"তি আমি দিতে চাই না।
"মানুষের সেবা ও তাদের উন্নতি ও সমৃদ্ধির জন্য কাজ করছি, কাজ করে যাব।"
বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়িতে নিজ এলাকায় নির্বাচনী প্রচারের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, "আমি জনগণের কামলি বেটি (সেবাদাতা)। মানুষের কাজ করার জন্যই আমি ভোটে দাঁড়িয়েছি।"
সাবেক কৃষিমন্ত্রী মতিয়া গত পাঁচ দিন ধরে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি বিভিন্ন জনসভা ও পথসভায়ও বক্তৃতা করছেন।
শেরপুর-২ আসনে বরাবরের মতোই সাংসদ প্রার্থী হয়েছেন মতিয়া চৌধুরী।
২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, "নৌকায় ভোট দিয়ে আপনারা স্বাধীন দেশ পেয়েছেন। আরেকবার নৌকায় ভোট দিয়ে আপনারা শান্তি পেয়েছেন। এবার নৌকায় ভোট দিলে শেখ হাসিনা আপনাদের অর্থনেতিক সমৃদ্ধি এনে দেবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০০ ঘ.
bdnews24