২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারী ও সংখ্যালঘুদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: সিইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন যেকোন মূল্যে নারী ও সংখ্যালঘু ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 09:21 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন যেকোন মূল্যে নারী ও সংখ্যালঘু ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। একইসঙ্গে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় তিনি এ নির্দেশ দেন। আগারগাঁওয়ের জাতীয় অথনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "নির্বাচন পূর্ববর্তী সময়, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন পূর্ববর্তী সময়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচনের দিন ভোটাররা যাতে নির্বিঘে