মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
বাগেরহাট, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতায় গেলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার বাগেরহাটে এক জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন, ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষ যেন সমান অধিকার নিয়ে বাঁচতে পারে, সে রকম একটি বাংলাদেশ গড়ে তোলা হবে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারে মঙ্গলবার ঢাকা ছাড়েন হাসিনা। বুধবার তিনি গোপালগঞ্জে গণসংযোগ করেন। টুঙ্গিপাড়ায় রাত কাটিয়ে বৃহস্পতিবার বাগেরহাট হয়ে খুলনার পথে রয়েছেন তিনি।
হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীও রয়েছেন।
সফরের তৃতীয় দিনে চিতলমারী উপজেলার ফয়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় শেখ হাসিনা বলেন, "আওয়ামী লীগ সব ধর্মের সমান অধিকারে বিশ্বাস করে। মহাজোট ক্ষমতায় গেলে হিন্দুরা যেন আর নির্যাতনের শিকার না হয়, তার ব্যবস্থা করা হবে।"
২০০১ সালে চারদলীয় জোট সরকারে আসার পর বাগেরহাটে হিন্দুদের ওপর নির্যাতনের কথা তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "আর যেন কেউ নির্যাতনের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।"
শেখ হাসিনা বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনে সাংসদ প্রার্থী। এছাড়াও গোপালগঞ্জ এবং রংপুরের দুটি আসনে নির্বাচন করছেন তিনি।
আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় গেলে খোলাবাজারে সার বিক্রি, বয়স্ক ও বিধবা এবং মুক্তিযোদ্ধা ভাতা দ্বিগুণ করার আশ্বাস দেন হাসিনা।
তিনি বলেন, "সারের জন্য কৃষকদের যেন সঙ্কটে পড়তে না হয়, সে জন্য খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা নেওয়া হবে। বয়স্ক, বিধবা ও মুক্তিযদ্ধো ভাতা দ্বিগুণ করা হবে।
"যুবসমাজ যাতে লেখাপড়া করে বেকার না থাকে সেজন্য কর্মসংস্থান ব্যাংক স
bdnews24