ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচনে মেহেরপুর ও চাঁদপুরের বিভিন্ন আসনের প্রার্থীরা বুধবার দুটি বেসরকারী সংস্থা আয়োজিত 'জনতার মুখোমুখি' অনুষ্ঠানে ভোটোরদের সামনে আসেন। দুই অনুষ্ঠানেই প্রার্থীরা ক্ষমতায় গেলে নির্বাচনী প্রতিশ্র"তি বাস্তবায়নের 'শপথ' নেন। সব প্রশ্নের জবাব না দিয়েই অনুষ্ঠান শেষ করায় মেহেরপুরের অনুষ্ঠানে উপস্থিত ভোটাররা ক্ষোভ প্রকাশ করেন।
আমাদের মেহেরপুরে প্রতিনিধি জানান, শহরের সামসুজ্জোহা পার্কে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত অনুষ্ঠানে মেহেরপুর-১ (সদর) ও মেহেরপুর-২ (গাংনী) আসনের মোট সাত প্রার্থীর মধ্যে চারজন উপস্থিত ছিলেন।
প্রার্থীরা হলেন- মেহেরপুর-১ আসনের মহাজোট প্রার্থী আওয়ামী লীগের জয়নাল আবেদীন, চারদলীয় জোট প্রার্থী বিএনপির মাসুদ অরুন ও ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ এর প্রার্থী মুফতি আবুল কালাম কাশেমী এবং মেহেরপুর-২ আসনের বিকল্প ধারা প্রার্থী আমির উদ্দিন আহমেদ।
নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্র"তি দেন তারা।
প্রশ্নোত্তর পর্বে হরিরামপুর গ্রামের সানোয়ার হোসেন এবং মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদের প্রশ্নে জবাবে জোট প্রার্থী মাসুদ অরুন জানান, তিনি নির্বাচিত হলে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন। জোটের শাসন আমলের ভুল ত্র"টির জন্য তিনি ভোটারদের কাছে ক্ষমা চান।
ইসলামী শাসনতন্ত্র প্রার্থী আবুল কালাম কাশেমী বলেন, তার দল নির্বাচিত হলে প্রতি মাসে জনসভা করে আয় ব্যয়ের হিসাব দাখিল করবেন।
ভোটারদের আরও প্রশ্ন না দিয়ে অনুষ্ঠান শেষ করলে উপস্থিত ভোটাররা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মেহেরপুর জেলা সুজনের সভাপতি রবিউল ইসলাম বাঘার সভাপতিত্বে অনুষ্ঠানে সুজনের কেন্দ্রীয় প্রতিনিধি চুয়াডাঙ্গার অধ্যাপক সিদ্দিকুর রহমান ও কুষ্টিয়ার অধ্যাপক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সুজনের জেলা সাধারণ সম্পাদক শামিম জাহাঙ্গীর সেন্টু ও রাইসুল ইসলাম অনিক।
আমাদের চাঁদপুর প্রতিনিধি জানান, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) যৌথভাবে 'জনতার মুখোমুখি' অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার সকাল ১১টায় চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে এ অনুষ্ঠানে দু'হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন।
প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁদপুর-৩ আসনে মহাজোটের ডা. দীপুমনি, গণফোরামের সেলিম আকবর, বাসদের শাহজাহান তালুকদার এবং গণফ্রন্টের হাফিজ মাসুদ আক্তার খান।
তারা চাঁদপুরকে স্থায়ীভাবে নদীভাঙন থেকে রক্ষা, দুস্থ ও নির্যাতিত মহিলাদের কল্যাণে এবং দুর্নীতি রোধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্র"তি বাস্তবায়নের আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রার্থীরা প্রতিশ্র"তি বাস্তবায়নের 'শপথ' করেন। এই শপথ পাঠ করান সনাক ও সুজন সদস্য সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন সুজনের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক বদিউল আলম। তাকে সহযোগিতা করেন সনাক ও সুজন সদস্য অধ্যাপক মোশারফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০২০ ঘ.
bdnews24