ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা যাতে মাথাচাড়া দিতে না পারে সে ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানান, জরুরি অবস্থা প্রত্যাহারের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা নাশকতার কোনো আশঙ্কা না করলেও সংশ্লিষ্টবাহিনী বিশেষ সতর্ক পদক্ষেপ নিচ্ছে।
নির্বাচনকে সামনে রেখে বরাবরের মতো (বৃহস্পতিবার) আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে বৈঠকে বসছে ইসি।
ছহুল হোসাইন বলেন, ''নির্বাচনকে সামনে রেখে নাশকতার কোনও আশঙ্কা করছি না। এ নিয়ে কোনও দুশ্চিন্তা করার অবকাশ নেই। জরুরি অবস্থা প্রত্যাহারের সুযোগে সন্ত্রাসীরা মাথাচাড়া যাতে দিতে না পারে, তাদের গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হবে। বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।''
বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার সকালে সিইসি এটিএম শামসুল হুদার সভাপতিত্বে নবম সংসদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলাবাহিনীর বৈঠক হবে। সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন।
এখনও নির্বাচনে প্রার্থিতার বৈধতা নিয়ে আদালতের রায় আসার বিষয়ে ছহুল হোসাইন বলেন, ''উচ্চ আদালতের নির্দেশ আমরা পালন করব। কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে তা সম্ভব কিনা
bdnews24