২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন এখনো প্রশ্নবিদ্ধ: খালেদা

নির্বাচন কমিশনের কার্যকলাপ নিয়ে আপত্তি জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, কমিশন এখনো প্রশ্নবিদ্ধ। বুধবার সন্ধ্যায় বগুড়া শহরে এক জনসভায় তিনি এ কথা বলেন। দুই দিনের নির্বাচনী সফরে সকালে উত্তরাঞ্চলের পথে রওনা হন বিএনপি চেয়ারপারসন। তার গাড়িবহরের সঙ্গে আছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 02:30 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক বগুড়া, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের কার্যকলাপ নিয়ে আপত্তি জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নির্বাচন কমিশন এখনো প্রশ্নবিদ্ধ। বুধবার বগুড়া শহরে এক জনসভায় তিনি এ কথা বলেন। দুই দিনের নির্বাচনী প্রচারে সকালে ঢাকা থেকে উত্তরাঞ্চলের পথে রওনা হন বিএনপি চেয়ারপারসন। ওই অঞ্চলের ১৩টি জেলায় ২৮টি জনসভায় তার বক্তৃতা দেওয়ার কথা। সন্ধ্যায় বগুড়া শহরের সাত রাস্তার মোড়ে আয়োজিত জনসভায় খালেদা বলেন, "নির্বাচন কমিশন বিতর্কের ঊর্ধ্বে নয়। তাদের কার্যকলাপ নিয়ে অনেক আপত্তি আছে। তবুও দেশ ও জনগণের স্বার্থে এই কমিশনের অধীনে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।" গত দুই বছরে দেশ ২০ বছর পিছিয়ে গিয়েছে দাবি করে চারদলীয় জোট নেত্রী বলেন, "এসময় বহু মানুষ বেকার হয়েছে। দেশের উন্নয়ন থেমে গেছে। দ্রব্যমূল্য বেড়েছে, অনেক মানুষ না খেয়ে মারা গেছে এবং ক্ষুধার তাড়নায় আত্মহত্যা করেছে।" বিএনপিকে ভাঙার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে অভিযোগ করে খালেদা বলেন, "বিএনপিকে ভাঙ্গা যায়নি, কারণ তৃণমূল নেতারা এই দলকে অত্যন্ত ভালোবাসেন। আমাকে বিদেশ যেতে বলা হয়েছিল, কিন্তু দেশ ও দেশের মানুষকে ভালোবাসি বলে আমি বিদেশ যেতে রাজি হইনি। এ জন্য আমার ছেলেদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অত্যাচার করা হয়েছে, চিকিৎসার জন্য তারা এখন বিদেশে।" ক্ষমতায় গেলে কৃষি উৎপাদন বাড়াতে সার, কীটনাশক ও ডিজেলের দাম কামানোরও প্রতিশ্র"তি দেন তিনি। বগুড়া থেকে খালেদা জিয়া গাইবান্ধার উদ্দেশে রওনা হন। পথে বগুড়ার মোকামতলা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও শহরের ইসলামিয়া হাই স্কুল মাঠে বক্তব্য দেন। এসব পথ ও জনসভায় তিনি নদী ভাঙন রোধ, খাসজমি কৃষকদের মধ্যে বিলিবণ্টন, গাইবান্ধা শহরের বাইপাস সড়ক নির্মাণ, গাইবান্ধাকে প্রথম শ্রেণীর জেলায় রূপান্তর, শহরে শ্মশান ঘাট নির্মাণ এবং গাইবান্ধা কৃষি ইন্সটিটিউটকে কলেজে রূপান্তরিত করার প্রতিশ্র"তি দেন। গাইবান্ধার পর খালেদা জিয়া যান রংপুরের পীরগঞ্জ। পীরগঞ্জহাই স্কুল মাঠের জনসভায় তিনি বলেন, চার দলীয় জোট আবার ক্ষমতায় এলে ভেন্নবাড়ি ইউনিয়নকে থানায় উন্নীত এবং রংপুর পর্যন্ত গ্যাস লাইন স