২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদ, আমিনী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন: আ.লীগ

জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লংঘন করছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লংঘন করছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বুধবার বলেছেন, "জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, মহাসচিব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী গত মঙ্গলবার মিথ্যা, উস্কানিমুলক এবং লাগামহীন বক্তব্য দিয়ে আচরণবিধি লংঘন করেছেন।" রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের স