২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি উপজেলায় মহিলা কলেজ স্থাপনের প্রতিশ্র"তি হাসিনার

সরকারে গেলে প্রতি উপজেলায় মহিলা কলেজ স্থাপনের প্রতিশ্র"তি দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। নিজ এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বুধবার স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্র"তি দেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারে মঙ্গলবার ঢাকা ছাড়েন হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রীর সফরের খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাঠকদের জানাতে তার গাড়িবহরের সঙ্গে আছেন মোশতাক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 10:25 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোপালগঞ্জ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারে গেলে প্রতি উপজেলায় মহিলা কলেজ স্থাপনের প্রতিশ্র"তি দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। নিজ এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বুধবার স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্র"তি দেন। শেখ হাসিনা আরও আশ্বাস দিয়েছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় গেলে বয়স্ক ও বিধবা ভাতা দ্বিগুণ করা হবে। মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোসহ বিনামূল্যে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারে মঙ্গলবার ঢাকা ছাড়েন হাসিনা। বুধবার তিনি নিজ এলাকা গোপালগঞ্জে গনসংযোগ করছেন। হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীও রয়েছেন। বুধবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সে স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা। তিনি বলেন, "যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজদের ক্ষমতায় পাঠাবেন; না দেশের জন্য যারা উন্নয়ন করবে তাদের ক্ষমতায় পাঠাবেন- সে সিদ্ধান্ত আপনাদের। আশা করছি, আপনারা উন্নয়নের পক্ষেই আপনাদের রায় দেবেন।" হাসিনা নৌকার পক্ষে ভোট চেয়ে বলেন, "নৌকা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। নৌকা দেশের স্বাধীনতা এনে দিয়েছে। এবার অর্থনৈতিক মুক্তি এনে দেবে নৌকা।" ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজে নেমে পড়ার জন্য মহাজোটের শরিক দলগুলোর নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, "সারাদেশে নির্বাচনী প্রচারের জন্য হয়তো গোপালগঞ্জ আরা আসা হবে না। আপনাদের ওপরই আমার নির্বাচনের ভার দিয়ে গেলাম।" শেখ হাসিনা বরাবরের মতোই পৈত্রিক এলাকা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে সাংসদ প্রার্থী হয়েছেন। এছাড়াও রংপুর ও বাগেরহাটের দুটি আসনে প্রার্থী হয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরের একদিন পরই মঙ্গলবার শেখ হাসিনা ওই অঞ্চলে রওনা হন। ওই দিন মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরে বেশ কয়েকটি জনসভায় বক্তৃতা করে নৌকা প্রতীকের পক্ষে ভোট চান তিনি। তিন দিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরে বৃহস্পতিবার ঢাকা ফেরার আগে বাগেরহাট, যশোর ও খুলনায় কয়েকটি জনসভায় আওয়ামী লীগ সভানেত্রীর বক্তৃতা দেওয়ার কথা। আওয়ামী লীগ প্রধান ও মহাজোট নেত্রী হাসিনা সোমবার রাজধানীতে কয়েকটি জনসভায় বক্তৃতা করার মাধ্যমে নির্বাচনী প্রচারে নামেন। আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ১৪ দল ছাড়াও জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে মহাজোট গড়ে তাতে অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/এমআই/১৬২৫ ঘ.