২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ এলাকায় গণসংযোগে হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারে এখন নিজ এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রয়েছেন। বুধবার দিনভর ওই এলাকাতেই থাকবেন তিনি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারে মঙ্গলবার ঢাকা ছাড়েন হাসিনা। তার সঙ্গে বোন শেখ রেহানাও রয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রীর সফরের খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাঠকদের জানাতে তার গাড়িবহরের সঙ্গে আছেন মোশতাক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 05:06 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোপালগঞ্জ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারে এখন নিজ এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রয়েছেন। বুধবার দিনভর ওই এলাকাতেই থাকবেন তিনি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারে মঙ্গলবার ঢাকা ছাড়েন হাসিনা। হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীও রয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরের একদিন পরই মঙ্গলবার শেখ হাসিনা ওই অঞ্চলে রওনা হন। ওই দিন মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরে বেশ কয়েকটি জনসভায় বক্তৃতা করে নৌকা প্রতীকের পক্ষে ভোট চান তিনি। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, শেখ হাসিনা বুধবার সারাদিনই গোপালগঞ্জে থাকবেন। বিকালে কোটালীপাড়া কলেজে মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সূচি রয়েছে তার। শেখ হাসিনা বরাবরের মতোই পৈত্রিক এলাকা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে সাংসদ প্রার্থী হয়েছেন। এছাড়াও রংপুর ও বাগেরহাটের দুটি আসনে প্রার্থী হয়েছেন তিনি। তিন দিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরে বৃহস্পতিবার ঢাকা ফেরার আগে বাগেরহাট, যশোর ও খুলনায় কয়েকটি জনসভায় আওয়ামী লীগ সভানেত্রীর বক্তৃতা দেওয়ার কথা। আওয়ামী লীগ প্রধান ও মহাজোট নেত্রী হাসিনা সোমবার রাজধানীতে কয়েকটি জনসভায় বক্তৃতা করার মাধ্যমে নির্বাচনী প্রচারে নামেন। আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ১৪ দল ছাড়াও জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে মহাজোট গড়ে তাতে অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/এমআই/১০৫৫ ঘ.