২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী প্রচারে উত্তরের পথে খালেদা

দুই দিনের নির্বাচনী প্রচারে বুধবার সকালে উত্তরাঞ্চল রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সফরে ওই অঞ্চলের ১৩টি জেলায় ২৮টি জনসভায় তার বক্তৃতা দেওয়ার কথা। খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে আছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 04:49 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- দুই দিনের নির্বাচনী প্রচারে বুধবার সকালে উত্তরাঞ্চল রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সফরে ওই অঞ্চলের ১৩টি জেলায় ২৮টি জনসভায় তার বক্তৃতা দেওয়ার কথা। খালেদা জিয়ার গাড়িবহর সকাল ১০টায় উত্তরাঞ্চলের পথে ঢাকা ছাড়ে। বগুড়ার শেরপুরে প্রথম জনসভায় তিনি বক্তৃতা দেবেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। তারা আরও জানান, খালেদা জিয়া বুধ ও বৃহস্পতিবার উত্তরাঞ্চলের ১৩টি জেলায় অন্তত ২৮টি জনসভায় বক্তব্য রাখবেন। উত্তরাঞ্চল সফরের আগে গত রোববার থেকে টানা দুই দিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচার চালান বিএনপি চেয়ারপারসন। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ফিরে রাজধানীতে কয়েকটি জনসভায়ও বক্তৃতা করেন তিনি। এসব জনসভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিশৃঙ্খলা ও ধ্বংসের রাজনীতি পরিহার করে সংসদে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রতিশ্র"তি দেন খালেদা জিয়া। তিনি গত শুক্রবার সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। আগামী ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে চার দল জোটবদ্ধভাবে অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১০৪০ ঘ.