২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রতিশ্র"তি এরশাদের

নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে 'বঙ্গবন্ধুর স্বপ্নের' সোনার বাংলা গড়ার প্রতিশ্র"তি দিয়েছেন মহাজোটের শরীক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 02:35 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে 'বঙ্গবন্ধুর স্বপ্নের' সোনার বাংলা গড়ার প্রতিশ্র"তি দিয়েছেন মহাজোটের শরীক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। মঙ্গলবার রাজধানীর মহাখালী এলাকায় নির্বাচনী জনসংযোগের সময় তিনি সাংবাদিককের বলেন, "বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। আর আমিও রাষ্ট্রপ্রধান থাকার সময় নতুন বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলাম। এখন আমরা এক হয়েছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বো আমরা।" এক প্রশ্নের জবাবে মহাজোটের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারে নানারকম নাটকীয়তার জন্ম দেওয়া এরশাদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য 'প্রয়োজনে' আইন করা উচিৎ। তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রয়োজনে আইন করা উচিৎ। কিন্তু তার আগে যুদ্ধাপরাধী কারা তা চিহ্নিত করতে হবে।" ক্ষমতায় গেলে 'সংঘাতের রাজনীতির' অবসান ও আইন করে হরতাল বন্ধ করারও অঙ্গীকার করেন সাবেক এই সেনাশাসক। এদিন ঢাকা-১৭ (গুলশান