২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী প্রচারে দক্ষিণ-পশ্চিমের পথে হাসিনা

গোপালগঞ্জ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে নির্বাচনী প্রচার চালাতে মঙ্গলবার সকালে তিন দিনের জন্য সুধা সদন ছেড়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রীর সফরের খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাঠকদের জানাতে তার গাড়ি বহরের সঙ্গে রয়েছেন মোশতাক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 06:25 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে নির্বাচনী প্রচার চালাতে মঙ্গলবার তিন দিনের জন্য সুধা সদন ছেড়েছেন শেখ হাসিনা। বেলা ১১টার পরপরই সুধাসদন ছেড়ে যায় আওয়ামী লীগ সভানেত্রীর গাড়িবহর। পথে ঢাকা-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী সানজিদা খানমের পক্ষে শ্যামপুরের বালুরমাঠে এক জনসভায় তার বক্তৃতা করার কথা। এরপর মঙ্গলবার মুন্সীগঞ্জ, মাওয়া, বালিগঞ্জ, কাওড়াকান্দি পুরোনো ফেরিঘাট এবং ফরিদপুরের ভাঙ্গায় কয়েকটি জনসভা করবেন তিনি। রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে তার থাকার কথা। গোপালগঞ্জের ওই আসন থেকেও হাসিনা সাংসদ প্রার্থী হয়েছেন। বুধবার কোটালীপাড়া কলেজে মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সূচি রয়েছে তার। বৃহস্পতিবার ঢাকা ফেরার আগে বাগেরহাট ও খুলনায় কয়েকটি জনসভায় ভাষণ দেওয়ার কথা আওয়ামী লীগ সভানেত্রীর। গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন ছাড়াও রংপুর ও বাগেরহাটের দুটি আসনে প্রার্থী হয়েছেন হাসিনা। শেখ হাসিনার সফরের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত দুই দিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী সফর চালান। শেখ হাসিনা সোমবার রাজধানীতে কয়েকটি এলাকায় জনসভায় বক্তৃতা করার মাধ্যমে নির্বাচনী প্রচারে নামেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১২১৮ ঘ.