২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে খালেদার জনসভা সোমবার

বিএনপি চেয়ারপার্সন ও চারদলীয় জোট নেত্রী খালেদা জিয়া সোমবার যশোর, সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনার বিভিন্ন স্থানে জনসভায় অংশ নেবেন। রোববার বিএনপি চেয়ারপারসনের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয়কারীর পক্ষে মো. আব্দুল কাইয়ূম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি চেয়ারপার্সন ও চারদলীয় জোট নেত্রী খালেদা জিয়া সোমবার যশোর, সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনার বিভিন্ন স্থানে জনসভায় অংশ নেবেন। রোববার বিএনপি চেয়ারপারসনের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয়কারীর পক্ষে মো. আব্দুল কাইয়ূম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার খালেদা দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফর শুরু করেছেন। ঢাকা থেকে যাওয়ার পথে তিনি মানিকগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়ায় জনসভা করেন। রাতে মেহেরপুর, চুয়াডাঙা ও মাগুরায় জনসভা করার কথা রয়েছে। এর আগে শুক্রবার সিলেটের হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। সোমবার চার জেলায় জনসভা আয়োজনে বিএনপি ও চারদলীয় জোটের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা- যশোর: সোমবার সকাল ১০টায় যশোর টাউন হল মাঠে ভাষণের মাধ্যমে চতুর্থ দিনের নির্বাচনী প্রচারণা শুরু করবেন খালেদা জিয়া। যশোর থেকে তিনি যাবেন সাতক্ষীরা। জেলা প্রশাসক নেপুর আহমেদ জানান, খালেদা জিয়ার নিরাপত্তার জন্য জেলা প্রশাসন ও এসএসএফ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। রোববার রাতে খালেদা জিয়া যশোর সার্কিট হাউসে অবস্থান করবেন। সাতক্ষীরা: সোমবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরার কলারোয়া হাই স্কুল মাঠে বক্তব্য রাখবেন বিএনপি নেত্রী। এখানে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে চার দলীয় জোট প্রার্থী হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব। খালেদা জিয়ার আগমন উপলক্ষে তালা ও কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ব্যাপক প্রচারণা হয়েছে। সাতক্ষীরা থেকে তিনি যাবেন খুলনা। খুলনা: দুপুর বেলা পৌণে ১টার দিকে চারদলীয় জোট নেত্রী খুলনার ডুমুরিয়া কলেজ মাঠে বক্তব্য রাখবেন। এরপর দুপুরে বাগেরহাটে দু'টি জনসভায় বক্তব্য দেওয়ার পর বিকেলে তিনি আবার খুলনা ফিরে আসবেন। বেলা সাড়ে ৪ টায় খুলনা সার্কিট হাউস মাঠে এবং রাত সোয়া ৬টয় রূপসার পালেরহাট মাঠে জনসভায় ভাষণ দেবেন। রাতে খুলনা থেকে যাবেন গোপালগঞ্জ। বাগেরহাট: সোমবার দুপুরে খানজাহান আলী (র:) এর মাজার জেয়ারতের পর বিএনপি চেয়ারপারসন খানজাহান আলী কলেজ মাঠে বক্তব্য রাখেবেন বিকেল ৩টায়। বিকেল সাড়ে ৩টায় বক্তব্য রাখবেন ফকিরহাট উপজেলার নওয়াপাড়া শহীদ স্মৃতি কলেজ মাঠের জনসভায়। খালেদা জিয়ার আগমন উপলক্ষে রোববার বিকেলে জেলা শহরে মিছিল ও সমাবেশ করেছে দলীয় নেতা-কর্মীরা। গোপালগঞ্জ: চারদলীয় জোটনেত্রী খালেদা জিয়া দু'দিনের নির্বাচনী প্রচার শেষে গোপালগঞ্জ, টেকেরহাট, ফরিদপুর, দৌলতদিয়া ও পাটুরিয়া হয়ে সোমবার রাতে ঢাকা ফিরবেন। এ সময় শহরের পুলিশ লাইন মোড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে সংগঠনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ-২ আসনে চার দলের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ, মনিরুজ্জামান পিনু, আকবর হোসেন ফরাজী, মাহমুদ আলী কবীর, আজিজুর রহমান বেনো, দিদারুল ইসলাম দিদার প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৫ ঘ.