২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীরা যেন আর ক্ষমতায় যেতে না পারে: হাসিনা

যুদ্ধাপরাধীরা যাতে আর রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হতে না পারে সেজন্য দেশবাসীকে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, "আমি দেশবাসীকে শপথ নিতে বলবো, আর কোনো যুদ্ধাপরাধীর গাড়িতে যেন লাল সবুজ পতাকা না ওড়ে। তারা যেন আর ক্ষমতায় যেতে না পারে। জনগণকে শোষণ করতে না পারে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীরা যাতে আর রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হতে না পারে সেজন্য দেশবাসীকে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, "আমি দেশবাসীকে শপথ নিতে বলবো, আর কোনো যুদ্ধাপরাধীর গাড়িতে যেন লাল সবুজ পতাকা না ওড়ে। তারা যেন আর ক্ষমতায় যেতে না পারে। জনগণকে শোষণ করতে না পারে।" শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার বিকেলে ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনের সামনের চত্বরে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় শেখ হাসিনা এ আহ্বান জানান। আওয়ামী লীগ প্রধান বলেন, "বিজয়ের মাসে আমাদের সামনে আরেকটি পরীক্ষা ২৯ ডিসেম্বরের নির্বাচন। '৭৫ পরবর্তী সরকার স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করা হয়েছে।" অসা