২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী-১ আসনে পুনঃতফসিল ঘোষণা

স্থগিত ঘোষিত নোয়াখালী-১ আসনে আগামী ১২ জানুয়ারি নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 01:02 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- স্থগিত ঘোষিত নোয়াখালী-১ আসনে আগামী ১২ জানুয়ারি নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন তারিখ অনুযায়ী ওই আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। গত ৪ ডিসেম্বর রাজধানীর নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে চাটখিল-সোনাইমুড়ি আসনে মহাজোট প্রার্থী গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনে নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ২২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা এই নতুন তফসিল ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসকে/১৮৫৬ঘ.