মাহমুদ শরীফ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রিয় ধারার বইয়ের পাশাপাশি গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে বেশ কয়েকটি বই এসেছে এবারের একুশে বইমেলায়। সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্তরা ছাড়াও সাধারণ পাঠক বইগুলো আগ্রহের সঙ্গে কিনছেন বলে জানিয়েছেন বেশ কয়েকজন প্রকাশক।
মুক্তধারা মেলায় এনেছে সামিয়া রহমানের 'একুশ শতকের টেলিভিশন সাংবাদিকতা'। মাওলা ব্রাদার্স প্রকাশ করেছে মুহম্মদ জাহাঙ্গীরের 'মিডিয়া ভাষ্য'।
সাংবাদিক তুষার আবদুল্লাহ লিখেছেন 'ইটিভি থেকে সিএসবি'। বইটি প্রকাশ করেছে সময়। আর মিজান পাবলিশার্স ছেপেছে সাংবাদিক শাহেদ জাহিদীর 'সাংবাদিক, উপস্থাপক, পরিচালক হওয়ার অভিনব উপায়'। ফারুক আলমগীরের লেখা 'স
bdnews24