২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাত দিনব্যাপী একুশের বইমেলা শুরু

মহান মাতৃভাষা দিবস সামনে রেখে চট্টগ্রামে সাতদিনব্যাপী একুশ মেলা শুরু হয়েছে। নগরীর ডিসি হিলে এই একুশ মেলা মূলতঃ চট্টগ্রামসহ সারা দেশ থেকে প্রকাশিত নতুন নতুন বই বিক্রি ও প্রদর্শনীর একটি আয়োজন। লেখক পাঠক ও প্রকাশকদের মধ্যে একটি মেলবন্ধন রচনা এবং সৃষ্টিশীল সাহিত্যের বিকাশ ঘটানোর লক্ষ্যে একুশ মেলার আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহান মাতৃভাষা দিবস সামনে রেখে চট্টগ্রামে সাতদিনব্যাপী একুশ মেলা শুরু হয়েছে। নগরীর ডিসি হিলে এই একুশ মেলা মূলতঃ চট্টগ্রামসহ সারা দেশ থেকে প্রকাশিত নতুন নতুন বই বিক্রি ও প্রদর্শনীর একটি আয়োজন। লেখক পাঠক ও প্রকাশকদের মধ্যে একটি মেলবন্ধন রচনা এবং সৃষ্টিশীল সাহিত্যের বিকাশ ঘটানোর লক্ষ্যে একুশ মেলার আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই মেলা উদ্বোধন করেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "সারা দেশে এই ধরণের ছোট ছোট উদ্যোগ আমাদের দেশের সংস্কৃতিকে সচল করে রেখেছে। এর মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকেও স্মরণ করছি।" উপদেষ্টা বলেন, "জাতি হিসেবে আমাদের যদি কোনো শক্তি থেকে থাকে তবে সেই শক্তির উৎস হচ্ছে সংস্কৃতিবান মানুষ। তারা সরকারের মুখাপেক্ষী না থেকে নিজেরাই উদ্যোগ নিয়ে নানা সৃজনশীল আয়োজন করছেন। বাংলাদেশের সমাজের বিভিন্ন স্তরে এই উদ্যোগগুলো ক্রিয়াশীল রয়েছে ,যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।" লায়ন এম এন করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাষা সৈনিক অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, প্রবীণ জননেতা ভাষা সৈনিক আহমেদুর রহামন আজমী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ইমরান হোসেন, শিক্ষাবিদ মো. হোসেন খান। মেলার অন্যতম সংগঠক মফিজুর রহমান ঘোষণাপত্র পাঠ করেন। সবার জন্য উম্মুক্ত এই মেলা চলবে আগামী ২৫ ফেব্র"য়ারি পর্যন্ত। প্রতিদিন মেলা চলাকালে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/এমএসবি/২১১৯ ঘ.