২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে বইমেলার আন্তর্জাতিকীকরণ দরকার: মুজতবা মোরশেদ

বাংলাদেশের ঐতিহ্য সারাবিশ্বে তুলে ধরতে একুশে বইমেলাকে আন্তর্জাতিক করা যেতে পারে বলে মনে করেন লেখক মুজতবা আহমেদ মুরশেদ। তবে বাংলা একাডেমী থেকে বইমেলা সরানোর পক্ষপাতি নন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 08:51 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ঐতিহ্য সারাবিশ্বে তুলে ধরতে একুশে বইমেলাকে আন্তর্জাতিক করা যেতে পারে বলে মনে করেন লেখক মুজতবা আহমেদ মুরশেদ। তবে বাংলা একাডেমী থেকে বইমেলা সরানোর পক্ষপাতি নন তিনি। মেলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "একুশে ফেব্র"য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। তবে অনেক দেশই এ সম্পর্কে তেমন কিছু জানে না। তাছাড়া আমাদের শিল্প সাহিত্য সম্পর্কেও আন্তর্জাতিক বিশ্বে তেমন প্রচার নেই। একুশে বইমেলা আন্তর্জাতিক হলে এর মাধ্যমে বিশ্ববাসীর কাছে আমাদের ঐহিত্য ও জাতিগত পরম্পরা পৌঁছে দিতে পারব আমরা।" মুরশেদ বলেন, "ফ্রাঙ্কফুর্ট বইমেলায় একটি থিম কান্ট্রি থাকে। ওই থিমের ওপর ভিত্তি করে বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলাপ-আলোচনা হয়। সারাবিশ্বের লেখক