ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বইমেলায় শুক্রবার শুরুর তিনটি ঘণ্টা ছিল শিশুদের। প্রতিদিন বড়দের আধিপত্য থাকলেও শুক্রবারের স্বপ্নের তিন ঘণ্টায় ছোটরাই হয়েছে বড়দের অভিভাবক। তবে বেলা ৩টার পর থেকে মেলায় আবার বড়দের রাজ্য পুনরুদ্ধার হলে ফিরতে শুরু করে চিরচেনা মেলার ভিড়েঠাঁসা চেহারা।
বয়স বাড়তে থাকা মেলায় সাপ্তাহিক ছুটির দিনে ভিড় হবে- এমনটাই স্বাভাবিক। কিন্তু ভিড় শব্দটা এবার শুরু থেকেই মেলার পিছু নিয়েছে। শুক্রবার তাই আর সাধারণ ভিড় নয়, পুরো রাজধানীর বইপ্রেমীরা যেন আছড়ে পড়ে বাংলা একাডেমীর ছোট্ট আঙিনায়। সন্ধ্যা নামার পর গায়ে গা লাগিয়েও যেন পেরুনো যাচ্ছিল না সামান্য পথ। তবে বিরক্তির পরিবর্তে উৎসাহেই বইপ্রেমীরা মেনে নিয়েছেন এমন 'মধুর অস্বস্তি'।
বিকেল সাড়ে ৪টার দিকে মেলায় আসেন জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ। সঙ্গে স্ত্রী মেহের আফরোজ শাওন। সোজা তারা চলে যান 'অন্যদিন' এর স্টলে। হুমায়ুন আহমেদের আসার খবর শুনেই যেন পুরো মেলা ভেঙে পড়ে অন্যদিনের স্টলের সামনে। মেলা বিভিন্ন প্রান্ত থেকে হুমায়ুন ভক্তরা ছুটতে থাকেন অটোগ্রাফ নেওয়ার জন্য।
অন্যদিনের স্টলের সামনে মেলার শেষ অবধি কয়েক সারিতে অটোগ্রাফ নেওয়ার অপেক্ষায় ছিলেন হুমায়ুন ভক্তরা। এ সময় ভিড় সামলাতে বারবার হিমশিম খেতে হয় পুলিশকে।
অটোগ্রাফ শিকারিদের ভিড়ে অন্যদিনের স্টলের সামনের রাস্তা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বেশ বিপাকে পড়তে হয়েছে অন্য দর্শনার্থীদের। অনেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনপ্রিয় লেখকের জন্য আলাদ কোনো বসার স্থান নির্ধারণ করা যেতে পারে। সেখানে লেখকরা অটোগ্রাফ দেবেন, পাঠকের সঙ্গে কথা বলবেন।
বাংলা একাডেমীর মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ বৃহস্পতিবারই সাংবাদিকদের জানিয়েছিলেন, ভিড় কমানোর জন্য হুমায়ুন আহমেদকে লেখককুৃঞ্জে বসানোর জন্য তার বইয়ের প্রকাশকে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে 'অন্যপ্রকাশ' এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হুমায়ুন আহমেদকে লেখককুঞ্জে বসার অনুরোধ করেছিলাম। কিন্তু সেখানে বসলে ভিড়ের কারণে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ব্যাঘাত ঘটতে পারে বলে তিনি রাজি হননি।"
অন্যান্য দিন রাত ৮টার পর থেকে মেলায় ভিড় হালকা হতে শুরু করলেও শুক্রবার পরিস্থিতি ছিল ভিন্ন। বেশ কিছু স্টলের সামনে তখনও অনেক পাঠকের দীর্ঘ সারি ছিল।
বইমেলায় শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত 'শিশুপ্রহর' ঘোষণা করেছিল বাংলা একাডেমী কর্তৃপক্ষ। তাতে সাড়াও মিলেছে ব্যাপক। শুক্রবার মেলার শুরুতেই একাডেমীর আঙিনা মুখর হয়ে ওঠে শিশুদের কোলাহলে।
বই কেনার পাশাপাশি বাংলা একাডেমীর মুল মঞ্চে সকাল ১০টা থেকে শুরু হওয়া আবৃত্তি প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। অনুর্ধ
bdnews24