কমিকস কিনলেও 'ঠাকুরমার ঝুলি'ও চেনা আশিকের
সেন্ট গ্রেগরির প্রথম শ্রেণীর ছাত্র আশিক 'ঠাকুরমার ঝুলি'র নাম শুনেছে। তবে পড়া হয়নি। তাতে কী, বাবার হাত ধরে একুশের বই মেলায় এসে শনিবার সে কিনেছে কমিকস। প্রথম দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় এবছর মেলার শুরুটা হয়েছে একটু অন্যরকমভাবে। শুক্রবারের পর শনিবারও মানুষের ভিড় ছিল আশা জাগানিয়া। ছুটির দিন বলে বন্ধু কিংবা পরিবারের সদস্যদের হাত ধরে মেলায় চলে আসতে সমস্যায় পড়েননি দর্শনার্থীরা।
