১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আড়াই কোটির বেশি শিশু পাচ্ছে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল

মঙ্গলবার ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ ৮৭ হাজার ৫০০ হাজার শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল আর বুধবার ১২ থেকে ৫৯ মাস ২ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৫০০ শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

আড়াই কোটির বেশি শিশু পাচ্ছে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল

মঙ্গলবার ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ ৮৭ হাজার ৫০০ হাজার শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 10:59 AM

Updated : 12 Dec 2023, 11:42 AM

সারাদেশের ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী আড়াই কোটির বেশি শিশুকে ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

মঙ্গলবার বেলা ৮টা থেকে দেশে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জাতীয় পুষ্টিসেবার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার শিশুকে ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।”

চিকিৎসক মিজানুর রহমান বলেছেন, মঙ্গলবার ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ ৮৭ হাজার ৫০০ হাজার শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

আর ১২ থেকে ৫৯ মাস ২ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৫০০ শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল। তবে এই বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে বুধবার।

সারাদেশের ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবক ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন। এছাড়া দুর্গম এলাকায় আগামী চার দিন টানা এই কর্মসূচি চলবে, পাশাপাশি টিকাদান কর্মসূচিও চালু থাকবে।

দেশে বছরে দুইবার শিশুদের ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত ১৮ জুন দেশব্যাপী ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হয়েছিল।