বাড্ডার বাসায় ‘বিস্ফোরণে’ একজনের মৃত্যু
বিস্ফোরণে ফ্ল্যাটের জানালার কাচ, আসবাবপত্র ভেঙেচুরে গেছে।
ঢাকার বাড্ডার এক বাসায় ‘গ্যাসের বিস্ফোরণে’ একজনের প্রাণ গেছে, আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিকার সকাল পৌনে ৭টার দিকে ডিআইটি রোডের একটি তিনতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, “বিস্ফোরণের সম্ভাব্য কারণ গ্যাস সিলিন্ডারের লিকেজ।”
বিস্ফোরণে ফ্ল্যাটের জানালার কাচ, আসবাবপত্র ভেঙেচুরে গেছে। তবে হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
