১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারি ১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তিনটি প্রজ্ঞাপনে তাদের ওই দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2025, 12:11 AM

Updated : 10 Sep 2026, 12:38 PM

দেশের ১৩৫টি সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্বে এসেছে নতুন মুখ।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তিনটি প্রজ্ঞাপনে তাদের ওই দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

শিক্ষা ক্যাডার কর্মকর্তারা বলছেন, সরকারিকৃত এসব কলেজে এখনও শিক্ষা ক্যাডারের পদসৃষ্টি বা বেসরকারি আমলের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ প্রক্রিয়া শেষ না হওয়ায় অধ্যক্ষের পদে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সংযুক্ত করা হয়েছে।