২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জামায়াত আমিরের সঙ্গে সারাহ কুকের সাক্ষাৎ

“তাদের মধ্যে রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।”

জামায়াত আমিরের সঙ্গে সারাহ কুকের সাক্ষাৎ
জামায়াতে ইসলামী আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে দলটির নারী নেতৃত্বের সঙ্গে ক্যামেরাবন্দি হন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2025, 08:39 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

মঙ্গলবার সকালে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “তারা অত্যন্ত আন্তরিক পরিবেশে কুশল বিনিময় এবং বাংলাদেশের সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।”

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট। মঙ্গলবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট। মঙ্গলবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে।

ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়েও আমিরের সঙ্গে আলোচনা করেন।

সাক্ষাতের সময়ে সারাহ কুকের সঙ্গে হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট উপস্থিত ছিলেন।