২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
বাংলাদেশের সব সরকারি ও আধা–সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা–স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে এ তালিকা অনুযায়ী ছুটি পালন করা হবে।
আসছে নতুন বছরে মোট ২৯ দিন সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ, যার মধ্যে সাত দিন রয়েছে সাপ্তাহিক ছুটি।
সোমবার সন্ধ্যায় মন্ত্রিসভায় বৈঠকের পর সাংবাদিকদের সামনে ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়ার কথা বলেন সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটি। আর নির্বাহী আদেশে ১৪ দিন ছুটির মধ্যে তিন দিন রয়েছে সাপ্তাহিক ছুটি।
অর্থাৎ মোট ২৯ দিনের ছুটির মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটি পড়েছে।
বাংলাদেশের সব সরকারি ও আধা–সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা–স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে এ তালিকা অনুযায়ী ছুটি পালন করা হবে।
