১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

দুর্গোৎসব: ছুটি শুরুর আগে কর্মব্যস্ত সচিবালয়

পুজার ছুটিতে কে কোথায় বেড়াতে যাবেন, সেই আলাপও সেরে নিচ্ছিলেন একে অপরের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 05:20 PM

Updated : 19 Oct 2026, 05:20 PM

দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির আগে শেষ কর্মদিবসে কাজের ব্যস্ততা দেখে গেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে।

সোমবার কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল বেশি।

ছুটির আগের সব কাজ চুকিয়ে যাবতীয় কাজগপত্র ফাইলে রাখছিলেন তারা।

এবারের দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর, অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়ায়, অবকাশ দাঁড়াছে পাঁচদিনে।

তবে গেল শনিবার অফিস খোলা রাখা হয় সরকারি সিদ্ধান্তে।

পাশাপাশি পুজার ছুটিতে কে কোথায় বেড়াতে যাবেন, সেই আলাপও সেরে নিচ্ছিলেন একে অপরের সঙ্গে।

গণপূর্ত মন্ত্রনালয়ের কর্মকর্তা আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পূজার ছুটি গ্রামের বাড়ি মাগুরায় পরিবার নিয়ে যাব সেই পরিকল্না নিয়ে কথা বলছি।"

একই ভাবে বাণিজ্য মন্ত্রনালয়ের কর্মকর্তা আবুল হোসেন বলেন, "সাতক্ষিরায গ্রামের বাড়িতে ছোট ছুটিতে যাওয়া হয় না, এবার পূজার ছুটি বেশ কয়েকদিন হওয়ায় আমি পরিবার নিয়ে যাবো।"

দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ থাকবে।

শুক্রবার ষষ্ঠীতে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিতা। এবারে সপ্তমীর তিথি দুদিন ধরে বিস্তৃত হওয়ায়, রোব ও সোমবার সপ্তমীর পূজা।

মঙ্গলবার হবে নবমীর পূজা। এরপর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি হবে।

পুরনো খবর:

দুর্গাপূজা: পাঁচ দিন ছুটির প্রজ্ঞাপন জারি