২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সৌদি আরব পৌঁছেছেন ৬৭,১৩৮ জন বাংলাদেশি হজযাত্রী

আগামী ১৫ জুন অনুষ্ঠেয় হজের শেষ ফ্লাইট ১২ জুন।

সৌদি আরব পৌঁছেছেন ৬৭,১৩৮ জন বাংলাদেশি হজযাত্রী
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 11:18 AM

Updated : 26 Aug 2026, 09:44 AM

হজ পালনের উদ্দেশে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছন ৬৭ হাজার ১৩৮ জন। 

মোট ১৭২টি ফ্লাইটে এসব হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের বৃহস্পতিবার রাতের বুলেটিনে জানানো হয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ ৯০টি, সৌদি এয়ারলাইন্স ৫৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর বাংলাদেশের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের সৌদি আরবে হজ করতে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন।

গত ৯ মে বাংলাদেশ থেকে যে হজযাত্রা শুরু হয়েছিল তার শেষ ফ্লাইট যাবে ১২ জুন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ১৫ জুন শুরু হবে হজের আনুষ্ঠানিকতা, পরদিন সেখানে কোরবানির ঈদ উদযাপিত হবে।

মক্কার অদূরে আরাফাত ময়দানে সমবেত হয়ে প্রার্থনা ও খুৎবা শোনাকে হজ ধরা হলেও এই ধর্মীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় একদিন আগে। আর ঈদের দিন পশু কোরবানির মধ্যদিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।

এবার সৌদি আরব গিয়ে মোট ১২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সবশেষ বৃহস্পতিবার মক্কায় মারা গেছেন ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল।

সৌদি আরবে চাঁদ উঠেছে, হজ ১৫ জুন