১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
জন্ম ও বেড়ে ওঠা মফস্বল শহর টাঙ্গাইলে। পেশায় শিক্ষক, সিটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে কর্মরত আছেন। লেখাপড়া করেছেন টাঙ্গাইলের জেলা সদর স্কুল, সরকারি কুমুদিনী কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে জেন্ডার ইস্যু নিয়ে গবেষণা করছেন এবং সামাজিক প্রতিবন্ধকতা নিয়ে লিখতে ভালোবাসেন।
আমরা আসন সংরক্ষণকে নারীর ক্ষমতায়ন বলি, অথচ এর প্রকৃত রূপ হল দলীয় আনুগত্যের পুরস্কার। ভোটবিহীন আসন নারীকে ক্ষমতা দেয় না, বরং পুরুষতন্ত্রকে মজবুত করে।
হিজড়াদের তথাকথিত উগ্রতা আসলে এক দীর্ঘ সামাজিক বর্জনের প্রতিক্রিয়া। রাষ্ট্র কি বুঝতে পারছে, তাদের উৎপাতের আড়ালে লুকিয়ে আছে মানবতার আর্তনাদ?
বাংলাদেশে প্রতি ১০ জন নারী অনলাইন ব্যবহারকারীর মধ্যে ৭ জন সাইবার বুলিংয়ের শিকার হন। অধিকাংশই অভিযোগ করতে ভয় পান, কারণ পরিবার নিরুৎসাহিত করে বা তারা নিজেরাই বিশ্বাস করেন অভিযোগ করে কিছুই হবে না।
ধূমপানের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা জরুরি—কিন্তু সেই কাজটি যেন কোনোভাবেই লিঙ্গ বৈষম্যমূলক না হয়।
এখন সময় এসেছে গৃহিণীদের শ্রদ্ধা করার, তাদের অবদানের স্বীকৃতি দেওয়ার এবং ‘চুড়ি পরে বসে থাক’ জাতীয় প্রবাদ-প্রবচনের মুখোশ উন্মোচন করার, যা আমাদের চিন্তা-ভাবনাকে নারীবিরোধী করে তোলে।
এই ব্যবস্থাকে ঢেলে সাজানো যেত, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে প্রান্তিক মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিত করা যেত। কিন্তু এক ঝটকায় বাতিল করে দেওয়া মানে তাদের অস্তিত্বকেই অস্বীকার করা।