স্বাস্থ্যের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্বে আহমেদুল কবীর
আগের মহাপরিচালকের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হলে এ পদ শূন্য হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর।
নিয়মিত মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুলকে রুটিন দায়িত্ব পালনের অনুমতিসহ গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক কর্মকর্তার (ডিডিও) ক্ষমতা বা দায়িত্ব অর্পণ করা হল।
এর আগে অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। গত বছরের ৩১ ডিসেম্বর তার মেয়াদ শেষ হলে এ পদ শূন্য হয়।
