১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মান ‘বাঁচাতে’ পদত্যাগ এনসিটিবি চেয়ারম্যানের

“আমার চুক্তি বাতিল করার আগেই মানসম্মানের সাথে পদত্যাগ করলাম,” বলেন তিনি।

মান ‘বাঁচাতে’ পদত্যাগ এনসিটিবি চেয়ারম্যানের
এনসিটিবির চেয়ারম্যান ফরহাদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2024, 01:31 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ফরহাদুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার সকালে বলেন, “আমি গতকাল শিক্ষা সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।”

পদত্যাগের কারণ জানতে চাইলে অধ্যাপক ফরহাদুল বলেন, “আসলে দেশের যে পরিস্থিতি… আমার চুক্তি বাতিল করার আগেই মানসম্মানের সাথে তাই পদত্যাগ করলাম।” 

২০২২ সালে ১৪ ফেব্রুয়ারি অধ্যাপক ফরহাদুল ইসলামকে এনসিটিবি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। এর কিছুদিন পরেই তিনি অবসরে চলে যাওয়ায় তাকে দুই দফায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। চলতি বছরের ২৮ জুলাই দ্বিতীয় দফায় এক বছরের জন্য তিনি নিয়োগ পেয়েছিলেন।

প্রবল গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতিশ্রুতির মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে; চাপের মুখে সরে যেতে হয়েছে প্রধান বিচারপতিকে, পদ ছেড়েছেন গভর্নরসহ আরও অনেকে।