১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি

গত ৪ নভেম্বর সম্মেলন শুরু হয়ে ৭ নভেম্বর পর্যন্ত চলে।

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি
ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশন পুলিশ মহাপরিদর্শক-আইজিপি মো. ময়নুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2024, 12:30 AM

Updated : 26 Aug 2026, 10:53 AM

যুক্তরাজ্যের গ্লাসগো শহরে আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশন শেষে দেশে ফিরেছেন পুলিশ মহাপরিদর্শক-আইজিপি মো. ময়নুল ইসলাম।

শনিবার তিনি দেশে ফেরেন বলে পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানান হয়। 

গত ৪ নভেম্বর সম্মেলন শুরু হয়ে ৭ নভেম্বর পর্যন্ত চলে। 

আইজিপি সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, চীন, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক, কাতার এবং ইন্টারপোলের এইচআরএম বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পুলিশ প্রধান ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের আমন্ত্রণে গত ৭ নভেম্বর  যুক্তরাজ্যের বার্মিংহামের টালি হো পুলিশ ট্রেনিং কলেজ পরিদর্শন করেন। 

তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরকালে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে বাংলাদেশ পুলিশের সমঝোতা স্মারক সই হয় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে চার দিনব্যাপী ইন্টারপোল সম্মেলন যোগ দিতে গত ২ নভেম্বর রওনা দেন আইজিপি।