২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ফয়েজুরের মৃত্যু

জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ফয়েজুর রহমান মারা গেছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 09:32 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

সোমবার দুপুরে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার ভাইরা ভাই জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান খান দুলাল জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

জামালপুর পৌরসভার এইসাবেক চেয়ারম্যান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে ক্যান্সারের চিকিৎসাধীন ছিলেন বলে জানান শহিদুর।

শহিদুর রহমান জানান, মঙ্গলবার বাদ আছর জামালপুর শহরের কাচারী শাহী জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পৌর মুক্তিযোদ্ধা কবরস্থানে তাকে দাফন করা হবে।