শেরপুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
শেরপুর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
সোমবার দুপুরে উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত হাউশ আলী ওরফে সদাই (৬০) ওই গ্রামের বাসিন্দা।
শেরপুর সদর থানার এসআই বশির আহমেদ বাদল জানান, হাউশ আলী ওরফে সদাইদের সঙ্গে একই গ্রামের এমদাদুল হক মাথু মেম্বারদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার দুপুরে মাথু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জমি দখল করতে যায়। এ সময় হাউশ আলী বাধা দিলে প্রতিপক্ষের দায়ের কোপে ঘটনাস্থলেই নিহত তিনি হন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে
এ ঘটনায় নিহতের ছেলে ফজু মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।
