২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 10:20 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

রোববার দুপুরে এরেন্ডা গ্রামের একটি পুকুরে লাশটি পাওয়া যায় বলে জানান ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ৩টার দিকে এরেন্ডা গ্রামের আমিরুল ইসলামের পুকুরে মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

“আনুমানিক ৪৫-৪৬ বছরের ওই ব্যক্তির পরনে জিন্সের প্যান্ট ও পায়ে জুতা রয়েছে।”

ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ৩-৪ দিন আগে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে পুকুরে লাশ ফেলে দিয়েছে, বলেন পুলিশ সুপার আলতাফ হোসেন।