২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সওজর ৪ কর্মকর্তাকে মন্ত্রীর শোকজ

দায়িত্বে অবহেলা করায় সড়ক ও জনপথ বিভাগের চার কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস দিতে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 10:48 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

শনিবার বিকালে নিজের জেলা নোয়াখালীর চৌমুহনীতে এসে চার লেইন সড়কের কাজ দেখে গণমাধ্যমের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন মন্ত্রী।

এ সময় সওজের কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমদ শিবিব, নোয়াখালী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহ নেওয়াজ, নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুন নবী তরফদার ও ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এনামুল হককে শোকজের কথা জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন “কোনো রাস্তার এত করুণ দশা বাংলাদেশের আর কোথাও দেখিনি। ঈদের দিন কারও পরিবারকে আমি কষ্ট দিতে চাই না। তারা যে অপরাধ করেছে তাদের ওপর আল্লাহও অখুশি হয়েছেন।”

যানজট নিরসনে চৌমুহনীতে ফ্লাইওভার নির্মাণ করা হবে বলে জানান মন্ত্রী।

এবারের ঈদে অন্যান্য বছরের তুলনায় সড়ক-মহাসড়কের অবস্থা অনেক ভালো ছিল দাবি করে এজন্য সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা করেন তিনি।

মন্ত্রী জানান, ঈদের দিনও সড়ক বিভাগে তদারকির দায়িত্বে নিয়োজিত সব কর্মকর্তা তিন ঘণ্টা ছুটি নিয়ে বাকিটা সময় কাজ করেছেন।