২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 12:47 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

Image
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, শনিবার ভোরে সিটি করপোরেশনের ভোগড়া দক্ষিণপাড়া এলাকার ‘উইন টেক্স উইন্ডিং এন্ড টুয়িস্টিং’ কারখানায় আগুন লাগে।

সকাল পৌনে ৬টার দিকে তারা কারখানায় আগুন লাগার খবর পান। পরে তাদের তিনিটি  ও টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কারখানার বেশকিছু মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানান তিনি।