২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 06:53 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

বৃহস্পতিবার এনায়েতপুর থানার গোপরেখী গ্রাম থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার এএসপি হাসিবুল আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন-বেতিল চরের আছির উদ্দিনের ছেলে ফারুক শেখ (২৪) ও চানপুর চরের মৃত নূর নবী প্রমাণিকের ছেলে শুকুর আলী (২৩)।

ফারুকের নামে এনায়েতপুর থানায় একটি হত্য মামলা রয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

হাসিবুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফারুক ও শুকুরের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০টি ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।