২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় যুবকের লাশ উদ্ধার

পাবনার বেড়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 04:26 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

বৃহস্পতিবার উপজেলার জাতসাকিনী ইউনিয়নের চর দুলাই এলাকায় যমুনা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আমিনপুর থানার ওসি জসিম উদ্দিন সরকার।

নিহত ইমরান হোসেন (২২) উপজেলার জগন্নাথপুর গ্রামের কালু সরদারের ছেলে।

ওসি জসিম উদ্দিন বলেন, মঙ্গলবার ইমরানের প্রতিবেশী আবুল কালাম তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় বেড়া থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

“বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যমুনা নদীর পাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।”

ইমরানের শরীরে জখমের চিহ্ন রয়েছে বলে জানান ওসি।