২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে নৌকায় বজ্রপাতে চারজনের মৃত্যু

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নৌকায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুজন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 01:49 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর বখত চৌধুরী জানান, বুধবার দুপুরে বিরাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, বিরাট এলাকা থেকে একটি নৌকা যাত্রী নিয়ে আজমিরীগঞ্জ যাচ্ছিল। এর মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই চারজন মারা যান।

নিতরা হলেন- বিরাট ইউনিয়নের মুসা মিয়া (৫০), খিতীশ সূত্রধর (২০) ও রনজিত সূত্রধর (৪৫) এবং নেত্রকোণার প্রসেন সূত্রধর (২২)। এদের মধ্যে খিতীশ ও রনজিতের আত্মীয় প্রসেন আজমিরীগঞ্জে বেড়াতে এসেছিলেন।

তাৎক্ষণিকভাবে আহত দুজনের নাম পরিচয় পুলিশ জানাতে পারেনি। তাদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।